আমাকে হত্যার চেষ্টা করা হবে জানতাম: হাসপাতাল থেকে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২২, ২১:২৭আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ২১:২৭

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান বলেছেন, বৃহস্পতিবার তাকে লক্ষ্য করে চালানো হামলার সময় তার পায়ে চারটি গুলি লেগেছে। আগেই তিনি জানতেন তার ওপর হামলা হবে। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে দেওয়া বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

লাহোরের শওকত খানুম হাসপাতাল থেকে হামলার পর প্রথম প্রকাশ্য বক্তব্যে ইমরান খান দাবি করেছেন, তাকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে তিনি আগেই জানতেন।

ইমরান খান বলেন, হামলার বিস্তারিত সম্পর্কে আমি পরে আসছি। ওয়াজিরাবাদে হামলার আগেই জানতাম আমাকে হত্যার যড়যন্ত্র করা হচ্ছে।

তাকে হত্যার ষড়যন্ত্রের বিষয়টি ক্ষমতায় থাকার সময় গড়ে তোলার সম্পর্কের মাধ্যমে জানতে পেরেছেন বলে দাবি করেছেন ইমরান খান।

হামলার বিবরণ দিয়ে তিনি বলেছেন, যখন তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয় তখন তিনি কন্টেইনারে ছিলেন। পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি পড়ে যান। পরে আরেক দফা গুলিবর্ষণ হয়। দুই ব্যক্তি গুলি চালিয়েছে। আমি পড়ে যাওয়াতে গুলিবর্ষণকারী ভেবেছে আমি মরে গেছি।

গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া একমাত্র সন্দেহভাজনকারী জঙ্গি নয় বলে দাবি করেছেন ইমরান খান। তিনি বলেন, এই হত্যাচেষ্টা নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে এবং আমরা তা উন্মোচন করব।

তিনি আরও দাবি করেছেন, চার ব্যক্তি আমাকে হত্যার ষড়যন্ত্র করেছে। আমি একটি ভিডিওতে তাদের নাম উল্লেখ করেছি এবং বিদেশে মজুত করা হয়েছে। আমার কিছু হলে তা প্রকাশ করা হবে।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম