কাবুলে পাকিস্তান দূতাবাসে সশস্ত্র হামলার নিন্দা সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২২, ১৬:০৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৬:২০

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত পাকিস্তানের দূতাবাসে বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স উবায়েদ উর রহমান নিজামনিকে হত্যার ব্যর্থ চেষ্টার কঠোর সমালোচনা করেছে দেশটি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট।

গত শুক্রবার কাবুলে পাকিস্তানের দূতাবাসে বন্দুক হামলায় এক পাকিস্তানি নিরাপত্তারক্ষী আহত হন। ইসলামাবাদ দাবি করেছে, মিশন প্রধানকে হত্যার উদ্দেশেই হামলা চালানো হয়েছে। তিনি সুস্থ আছেন।

এ ঘটনায় বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।  পাকিস্তানের জনগণের পাশে আছে সৌদি আরব।

পাকিস্তান দূতাবাসে হামলায় কে বা কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি দল কাবুলে তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এই হামলা হয়। দুই দেশের সীমান্তে উত্তেজনা নিরসনে কাবুলে বৈঠক করেন দুই দেশের কর্মকর্তারা।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম