রাজকীয় ক্ষমা নিয়ে মুখ খুললেন আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক
২০ ডিসেম্বর ২০২২, ১৫:২৮আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৬:৫৩

২০১৮ সালের রাজকীয় ক্ষমা নিয়ে মুখ খুলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার দাবি, আদতে তিনি রাজার কাছে ক্ষমা চাননি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্টার।

কথিত সমকামিতার দায়ে দোষী সাব্যস্ত হয়ে ৯ বছর কারাভোগ করেছেন আনোয়ার ইব্রাহিম। যদিও ওই অভিযোগকে বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০১৮ সালের নির্বাচনে মাহাথির মোহাম্মদের সঙ্গে মিলে তার জোট ক্ষমতায় এলে একপর্যায়ে আনোয়ার ইব্রাহিমকে ক্ষমা করে দেন দেশটির রাজা। সুলতান পঞ্চম মুহাম্মদের ওই ক্ষমার ফলে তার রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পথ সুগম হয়।

মঙ্গলবার এ নিয়ে কথা বলেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ‘আমি ক্ষমা চাইনি। কারণ আমি শাস্তি পেয়েছি। পার্লামেন্টে বিবরণীতে এটি পরিষ্কার করুন।’

আনোয়ার ইব্রাহিম বলেন, রাজা তাকে ডেকে বলেছেন, ‘আনোয়ার, আমি আপনাকে পুরোপুরি ক্ষমা করে দেবো। কারণ, আমি এই বিচার দেখেছি।’

প্রবীণ এই রাজনীতিক বলেন, রাজা তাকে বলেছেন, এটি ছিল ‘বিচারের নামে একটি স্পষ্ট প্রতারণা। তাই আমি যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ ক্ষমা ঘোষণা করবো।’

আনোয়ার ইব্রাহিম জানান, রাজার ওই ঘোষণা তার কারামুক্তির পথকে সুগম করেছিল।

তিনি বলেন, তার বিরুদ্ধে কথিত সমকামিতার যে মামলাটি হয়েছে সেটি ছিল আইনের নীতিবিরুদ্ধ। এমন একটি অভিযোগ সাজানো হয়েছিল। সেখানে যে ভবনে ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে, বাস্তবে সেটির অস্তিত্বই ছিল না। এমনকি লোকজনকে সাক্ষী হতেও বাধ্য করা হয়েছিল।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
হরমুজ চুক্তিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সম্মতি, দাবি ইসরায়েলি গণমাধ্যমের
জিরো এফআইআর কী, কখন ও কোথায় দায়ের করা যায়
সর্বশেষ খবর
গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
গোপালগঞ্জে ‘৩৬ জুলাই’ স্মরণে নির্মিত তোরণে অগ্নিসংযোগ
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
বিশ্বকাপে ব্রাজিলের খলনায়ক থেকে আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি তারকা!
বিশ্বকাপে ব্রাজিলের খলনায়ক থেকে আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি তারকা!
পুলিশের বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবি প্রধান
পুলিশের বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবি প্রধান
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক