আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩০

জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজেদের পূর্ব উপকূলের দিকে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। শনিবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমন দাবি করেছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দ.কোরিয়ার মধ্যে যৌথ সামরিক মহাড়ার আগেই নিজেদের শক্তির জানান দিলো পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি পূর্ব উপকূলের দিকে ছুড়েছে দেশটি। এদিকে জাপানের কোস্ট গার্ডও জানিয়েছে, উ. কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পিয়ংইংয়ের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

গত বছর ও চলতি বছরের শুরুর দিকেই রেকর্ড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে এশিয়ার এই দেশটি। এর মধ্যে আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) রয়েছে। এ নিয়ে দক্ষিণ কোরিয়া ও জাপান গভীর উদ্বেগ জানিয়ে আসছে।

উল্লেখ্য, জাতিসংঘ উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র নির্মাণ ও পরীক্ষার কাজে নিষেধাজ্ঞা জারি করেছে অনেক আগেই। নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে কিম জং উনের দেশটি।

/এলকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী