‘ইমরান খান রাজনীতিবিদ নন, সন্ত্রাসী’

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৩, ১১:৩৬আপডেট : ২০ মার্চ ২০২৩, ১২:০৩

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে চলমান পরিস্থিতিকে আরও উসকে দিলেন দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। তিনি বলেন, ইমরান খান কোনও রাজনীতিবিদ না, বরং তার জামান পার্কের বাসভবনটি সন্ত্রাসীদের বাংকার ও পেট্রোল বোমার আস্তানা বানিয়ে রেখেছেন।

রবিবার (১৯ মার্চ) লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্র, বিচার বিভাগ ও পুলিশের রিট চ্যালেঞ্জ করা হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে।

তোশাখানা মামলায় বহুল প্রতীক্ষিত শুনানিতে অংশ নিতে শনিবার লাহোর থেকে ব্যাপক হট্টগোলের মধ্যে ইসলামাবাদ হাইকোর্টে হাজির হন ইমরান খান। এ সময় তোশাখানা মামলায় ইমরানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা স্থগিত করতে বাধ্য হয় ইসলামাবাদ হাইকোর্ট। আদালত চত্বরের বাইরে পুলিশ ও পিটিআই সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ বাঁধে। বিভিন্ন জায়গায় ধরপাকড় চালায় পুলিশ। আটক হয় ৬০ জনের বেশি। ৩০ মার্চ পরবর্তী শুনানির দিন রেখেছেন আদালত। ওই দিন ইমরানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

ক্রিকেটার থেকে পাকিস্তানের রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খানকে নিয়ে পাকিস্তানে গত কয়েকদিন ধরে চরম অস্থিরতা বিরাজ করছে। দেশের অর্থনৈতিকসহ নানা সংকটের জন্য বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারকে দায়ী করছেন তিনি।

এ বিষয়ে মরিয়ম আওরঙ্গজেব বলেন, পুলিশের কাজ হলো আদালতকে সুরক্ষা দেওয়া। পুলিশ যদি আদালতের রিটের সঙ্গে আপস করে তাহলে এদেশে গৃহযুদ্ধ শুরু হবে।

তার মতে, সাবেক প্রধানমন্ত্রী ও তারকা ক্রিকেটারকে আইনলঙ্ঘনের সুযোগ দেওয়া হলে গ্যাং এবং সন্ত্রাসীরা পথে নেমে আসবে। পুলিশ এবং আদালতে হামলা চালাবে। সূত্র: জিইও নিউজ

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান