জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ১৫:৩৮আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৫:৪৪

গত পাঁচ বছরের মধ্যে সম্প্রতি সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শেষ করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এই মহড়া শেষ না হতেই দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া। দ. কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, পিয়ংইয়ং তার পূর্ব উপকূলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে।

দ. কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেএসসি) জানিয়েছে, সোমবার (২৭ মার্চ) স্থানীয় সময় ভোর ৪টার দিকে হায়াংহাই প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কিম প্রশাসন।

দেশটির এমন কর্মকাণ্ড জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘন উল্লেখ করে জেএসসি বিবৃতিতে জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী সামরিক মহড়া চালিয়ে যাবে ওয়াশিংটন ও সিউল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা উ. কোরিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নিবিড় নজর রাখছি। তাদের যেকোনো উসকানি অপ্রতিরোধ্যভাবে জবাব দেওয়ার প্রস্তুতি অব্যাহত থাকবে।’

সোমবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় জাপান সরকার ধারণা করছে, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে। যা শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।

এ মাসে এটি উত্তর কোরিয়ার সপ্তম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বলে প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ