পাকিস্তানে রমজানের খাবার বিতরণে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৩, ২৩:৩০আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৩:০২

পাকিস্তানের করাচিতে একটি রমজানের খাবার বিতরণকেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবারের এই ঘটনায় মৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা মুঘিস হাশমি বলেছেন, একটি কারখানার বাইরে খাবার সংগ্রহ করতে উপস্থিত কয়েকশ’ মানুষে একে অপরকে ধাক্কা দিতে শুরু করলে এই পদদলনের ঘটনা ঘটে। অনেকে রাস্তার পাশের ড্রেনে পড়ে যান।

স্থানীয়দের কয়েকজন বলেছেন, ড্রেনের পাশের একটি দেয়াল ধসে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মৃতদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে।

হাশমি বলেছেন, যে কারখানার মালিক এই খাবার বিতরণের আয়োজন করেছেন তিনি পুলিশকে এই বিষয়ে অবহিত করেননি। ফলে খাবার বিতরণ সম্পর্কে পুলিশ কিছু জানতো না। জানলে সেখানে পুলিশ সদস্যদের মোতায়েন করা হত।

পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত সপ্তাহ থেকে পাকিস্তানে রমজানে খাবার বিতরণকে কেন্দ্র করে পদদলিত হয়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রমজানের খাবার বিতরণকেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। সবগুলো কেন্দ্রে মানুষের উপচেপড়া ভীড়ের কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই নির্দেশ দেওয়া হয়।

নগদ সংকটে থাকা পাকিস্তান দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে লাখো মানুষ খাবার সংগ্রহে হিমশিম খাচ্ছেন।

সরকার গত সপ্তাহে নিম্ন আয়ের পরিবারগুলোকে বিনামূল্যে ময়দা বিতরণের উদ্যোগ নেওয়ার পর বিতরণকেন্দ্রগুলোতে অত্যাধিক মানুষ হাজির হচ্ছেন।

শুক্রবার রাজধানী ইসলামাবাদের একটি ময়দা বিতরণকেন্দ্র পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় তিনি কর্তৃপক্ষকে জনগণের সঙ্গে ভালো আচরণের নির্দেশ দিয়েছেন যাতে করে পদদলনের মতো ঘটনার পুনরাবৃত্তি না হয়।

 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী