পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র, দল বা প্রার্থীর সঙ্গে নয়

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মে ২০২৩, ১৫:০৫ আপডেট : ১৩ মে ২০২৩, ১৫:০৫

শক্তিশালী ও সমৃদ্ধ পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব রাখার ইচ্ছা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন জানিয়েছে, রাজনৈতিক দল বা প্রার্থীর সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী নয় ওয়াশিংটন।

ওয়াশিংটনে বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সংবাদ সম্মেলনে পাকিস্তান প্রসঙ্গ নিয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ আছে কিনা জানতে চাইলে প্যাটেল বলেন, ‘আমি এটা নিয়ে অনুমান করতে যাচ্ছি না। এটা পাকিস্তানের অভ্যন্তরীণ কিছু’।

হোয়াইট হাউস, কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্ট এবং থিঙ্ক-ট্যাঙ্কসহ ওয়াশিংটনে বিভিন্ন সংবাদ সম্মেলন এবং শুনানিতে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রায়ই আলোচনার ওঠে আসে।

সংবাদ সম্মেলনে প্যাটেল বলেন, ‘আমরা পাকিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, যেমনটা আগে থেকে করে আসছি। এখানে কোনও প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে আমরা নেই।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের স্বার্থে আমরা একটি নিরাপদ ও সমৃদ্ধ পাকিস্তান দেখতে চাই’।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার এবং নানা নাটকীয়তার পর জামিনে মুক্তি নিয়ে টালমাটাল পাকিস্তান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। গ্রেফতার আছেন অনেক মানুষ।

সূত্র: দ্য ডন 

/এসপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
১০০ যুদ্ধবিমান দিয়ে হুথিদের ওপর হামলা সৌদি জোটের
৪৮ মাইল দীর্ঘ, ৩ জলবায়ু অঞ্চল ও ১২ হাজার ফুটের উচ্চতা: এটি এক দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন সড়ক
সর্বশেষ খবর
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে কার লাভ কার ক্ষতি? 
বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বে কার লাভ কার ক্ষতি? 
রাবির ঘটনায় জামায়াতকে জড়িয়ে টিআইবির দেওয়া বিবৃতি ‘অগ্রহণযোগ্য’: পরওয়ার
রাবির ঘটনায় জামায়াতকে জড়িয়ে টিআইবির দেওয়া বিবৃতি ‘অগ্রহণযোগ্য’: পরওয়ার
পুলিশের পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: পুলিশ কর্মকর্তার বক্তব্য ভাইরাল
পুলিশের পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: পুলিশ কর্মকর্তার বক্তব্য ভাইরাল
ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা, বেঞ্চে পড়ে ছিল লাশ
ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকে গুলি করে হত্যা, বেঞ্চে পড়ে ছিল লাশ
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত