পাকিস্তানে ভারী বৃষ্টি ও বজ্রাঘাতে ২৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৩, ১০:২৪আপডেট : ১১ জুন ২০২৩, ১০:৪৫

ভারী বৃষ্টি ও বজ্রাঘাতে শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এবং পাঞ্জাব প্রদেশে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। আহত হন ১০০ জনের বেশি।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কেপির বান্নু, ডেরা ইসমাইল খান, কারাক এবং লাকি মারওয়াতে প্রবল বর্ষণের ঘটনায় ২৫ জন মারা গেছেন। আহত হন ১৪৫ জন। বৃষ্টিতে অন্তত ৬৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় প্রশাসন বিবৃতিতে জানিয়েছে, বান্নুতে ৬৮টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মারাওয়াত প্রদেশের লাক্কি জেলায় আরও পাঁচজন, কারাকে ৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

আবহাওয়া আরও অবনতি হওয়ায় ক্ষয়ক্ষতি বাড়বে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ স্থান থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে উদ্ধারকারী দল। খাইবার পাখতুনখাওয়ার তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী ব্যারিস্টার ফিরোজ জামাল শাহ বিবৃতিতে বলেছেন, ক্ষতিগ্রস্ত জেলার হাসপাতালে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ভারী বর্ষণ ও প্রবল বাতাসের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হচ্ছে বলেও প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

/এলকে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী