যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘পরমাণু যুদ্ধের’ হুঁশিয়ারি উ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৩, ১৩:০২আপডেট : ২৬ জুন ২০২৩, ১৩:১৩

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘পরমাণু যুদ্ধের’ হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত গণসমাবেশে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে ‘প্রতিশোধ যুদ্ধের’ ঘোষণা দিয়েছে লাখো মানুষ।

কোরীয় যুদ্ধের ৭৩তম বার্ষিকী উপলক্ষে পিয়ংইয়ংয়ে গণসমাবেশ করেছে এশিয়ার দেশটি। আয়োজিত সমাবেশে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে ‘প্রতিশোধ যুদ্ধের’ স্লোগান দেন বিক্ষুব্ধরা। সোমবার (২৬ জুন) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ- এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রবিবার রাজধানী জুড়ে প্রায় ১ লাখ ২০ হাজার শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থী অংশ নেয় অনুষ্ঠিত সমাবেশে। রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি বিশাল স্টেডিয়ামে প্রচুর মানুষ জড়ো হয়। হাতে লেখা প্ল্যাকার্ডে ছিল, ‘যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ড আমাদের হামলার গোলার আওতার মধ্যে। সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র শান্তি ধ্বংসকারী।’

স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে স্লোগান দেন অংশগ্রহণকারীরা, ছবি: রয়টার্স

গত ৩১ মে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টায় ব্যর্থ হয় উত্তর কোরিয়া। যেটি সাগরে বিধ্বস্ত হয়। পিয়ংইয়ংয়ের ওপর যুক্তরাষ্ট্র যে সামরিক কার্যকলাপ চালাচ্ছে তার নজরদারি বাড়াতে প্রথম গুপ্তচর কৃত্রিম উপগ্রহ আবারও পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দেশটি। তবে এই প্রচেষ্টায় সফল হবে কিনা তাতেও উদ্বেগ রয়েছে কিম জন উন প্রশাসনের।

দেশটির এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টাকে হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র, মিত্র জাপান এবং দক্ষিণ কোরিয়া।

জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ বছর রেকর্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া। ফলে কোরীয় উপদ্বীপটিতে উত্তেজনা তুঙ্গে। সূত্র: রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান