আফগানিস্তানে বিউটি পার্লার বন্ধের নির্দেশ তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২৩, ২১:১২আপডেট : ০৪ জুলাই ২০২৩, ২১:২১

নারীদের স্বাধীনতায় আরও কঠোর অবস্থানে আফগানিস্তানের তালেবান সরকার। এবার মেয়েদের বিউটি পার্লার (রূপচর্চা কেন্দ্রে) বন্ধে আগামী এক মাসের সময় বেঁধে দিয়েছে নৈতিকতা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ব্যবসায় কেন্দ্রগুলো মেনে চলার জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। গত ২ জুলাই এই পদক্ষেপ জানানো হয় তাদের।

২০২১ সালে আশরাফ গণি সরকারকে সরিয়ে তালেবান ক্ষমতা দখলের পর নারীদের স্বাধীনতা ক্রমাগতভাবে সংকুচিত হয়েছে। চলাফেরায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

মেয়ে ও নারীদের ক্লাসে পড়াশোনা, জিম এবং পার্কে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এই সরকার।তালেবানের এমন কার্যকলাপে ক্ষুব্ধ জাতিসংঘ।

১৯৯৬ থেকে ২০০১ সালে এই সশস্ত্র গোষ্ঠীটি যখন ক্ষমতায় ছিল তখনও বিউটি পার্লার বন্ধ করে দেয়। পরে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে যখন অভিযান শুরু হয় তখন আবারও চালু হয় পার্লার।

বিউটি পার্লার নতুন করে বন্ধের আদেশে একজন আফগান নারী বিবিসিকে বলেছেন, ‘তালেবানরা আফগান নারীদের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। তারা নারীর অধিকার লঙ্ঘন করছে। আমি খবরটি শোনা মাত্রই অবাক হয়েছি।’

এ বিষয়ে তালেবান সরকারের শীর্ষ পর্যায়ের কারও বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের