ইমরান খানকে গ্রেফতারে মানা হয়নি আদালতের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২৩, ১৭:৩০আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৮:৪৮

অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার তোশাখানা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দোষী সাব্যস্ত করার পর ইসলামাবাদ পুলিশ প্রধানকে তাকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তার পরিবর্তে ইমরান খানকে গ্রেফতার করেছিল পাঞ্জাব পুলিশ। তারা ইমরান খানকে কঠোর নিরাপত্তার মধ্যে লাহোর থেকে নিয়ে আসেন।

এ ছাড়া আদালত রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল সুপারকে ইমরান খানকে গ্রহণ করার নির্দেশ দিলেও, তা করা হয়নি। তার পরিবর্তে ইমরানকে পাঞ্জাবের আটোক কারাগারে নিয়ে যাওয়া হয়।

ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) জন্য জারি করা আদালতের আদেশে বলা হয়েছে, আইজি’র অনুমোদন নিয়ে ইসলামাবাদ পুলিশ দোষী ইকরামুল্লাহ খানের ছেলে ইমরান খান নিয়াজিকে গ্রেফতার করে উল্লেখিত সাজা কার্যকর করার জন্য তাকে রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগার আদিয়ালায় পাঠাবে।

আদিয়ালা জেল সুপারিনটেনডেন্টের জন্য জারি করা অন্য একটি আদেশে বলা হয়, দণ্ডিত ইমরান খান নিয়াজিকে উক্ত কারাগারে আপনার হেফাজতে গ্রহণ করে উল্লেখিত সাজা কার্যকরে এই পরোয়ানা প্রয়োজন।

 

 

তবে ইমরান খানকে ইসলামাবাদ পুলিশ গ্রেফতার করেনি। এমনকি তাকে আদিয়ালা কারাগারেও আটক রাখা হয়নি।

পাঞ্জাব পুলিশের সূত্র ডনকে জানিয়েছে, লাহোর পুলিশকে দুপুরের আগে সতর্ক করা হয়েছিল তোশাখানা মামলার বিষয়ে। পশ্চিম ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের রায় ঘোষণার পরপরই সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করার জন্য তাদের আদেশ দেওয়া হয়েছিল।

সূত্রটি বলেছে, একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার তত্ত্বাবধানে গঠিত লাহোর পুলিশের একটি দলকে স্ট্যান্ডবাই রাখা হয়েছিল। তারা রায় ঘোষণার পরপরই জামান পার্কে পৌঁছেছিল।

 

 

সূত্রটি আরও জানায়, হেফাজতে নেওয়ার আগে ইমরান খানকে আশ্বস্ত করা হয়েছিল যে তাকে মারধর করা হবে না বা কেউ তার সঙ্গে দুর্ব্যবহার করবে না। তারপর ইমরানকে জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তার গাড়িতে করে তার বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল।

যে দলটি ইমরান খানকে গ্রেফতার করেছিল তারা এক পর্যায়ে তাকে লাহোরের ডিআইজি অপারেশনস এবং এসএসপি অপারেশন্সের কাছে হস্তান্তর করে। তারপর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ইমরান খানকে ইসলামাবাদের দিকে নিয়ে যাওয়া হয়।

ইসলামাবাদ পুলিশের সূত্র জানায়, লাহোর পুলিশ সন্ধ্যায় ইসলামাবাদ টোল প্লাজায় পৌঁছায়। সেখানে এসএসপি অপারেশনস মালিক জামিল জাফর তার সুসজ্জিত পুলিশ বাহিনী নিয়ে ইমরান খানকে হেফাজতে নেন। এসএসপি জাফর তারপর তাকে কঠোর নিরাপত্তার মধ্যে আটোক কারাগারে নিয়ে যান।

আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানকে কারাগারে স্থানান্তর করার আগে মেডিক্যাল পরীক্ষার জন্য সরকারি হাসপাতালে নেওয়া কথা থাকলেও, তা মানা হয়নি। 

সূত্র: দ্য ডন

/এসপি/
সম্পর্কিত
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর পথে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
গোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগগোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
জাতিসংঘে তারেক রহমান ও বাংলাদেশের প্রতি ড. খলিলুর রহমানের গভীর কৃতজ্ঞতা প্রকাশ 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি