ফুকুশিমার তেজস্ক্রিয় পানি সাগরে, চীনে নিষিদ্ধ জাপানি সামুদ্রিক খাবার

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৩, ১৯:৫৭আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৯:৫৭

জাপান ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রশান্ত মহাসাগরে ১০ লাখ টনেরও বেশি তেজস্ক্রিয় পানি ছাড়া শুরু করেছে। এমন পদক্ষেপের বিরোধিতা করে আসছে চীন। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার (২৪ আগস্ট) জাপান থেকে সামুদ্রিক খাবার আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বেইজিং। শুধু তাই নয়, এই ঘটনায় চীনের জেলে সম্প্রদায়ের মধ্যেও ক্ষোভের জন্ম নিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার চীনের শুল্ক সংস্থা ঘোষণা করেছে, এটি খাদ্য নিরাপত্তার তেজস্ক্রিয় দূষণ রোধ করার জন্য জাপানের সামুদ্রিক জলজ পণ্য আমদানি সম্পূর্ণভাবে স্থগিত করবে। চীনা সরকার সাগরে দুষিত পানি ছাড়ার পরিকল্পনার সমালোচনা করে আসছে। এটিকে অত্যন্ত স্বার্থপর ও দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছে দেশটি।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সমুদ্র সমগ্র মানবজাতির সাধারণ সম্পত্তি। জোরপূর্বক ফুকুশিমার পারমাণবিক বর্জ্য পানিকে ছাড়া অত্যন্ত স্বার্থপর ও দায়িত্বজ্ঞানহীনতার কাজ। যা আন্তর্জাতিক জনস্বার্থকে উপেক্ষা করে।

টোকিও ইলেকট্রিক পাওয়ার (টেপকো) প্ল্যান্টের অপারেটর জাপান সরকারের অনুমোদিত অল্প পরিমাণে পানি পাম্প করেছে। টেপকো জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৩ মিনিটে পানি ছাড়া শুরু হয়েছে। সমুদ্রের পানি ছাড়ায় আশেপাশে অস্বাভাবিক কোনও কিছু ঘটেনি।

প্রথম দিন পানি ছাড়ার সময় লাইভ ভিডিওতে ইঞ্জিনিয়ারদের দেখা গেছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা পরিকল্পনাটি অনুমোদন করেছে।

সাগরে পানি ছাড়ার সিদ্ধান্ত প্রতিবেশী দেশগুলোতে ক্ষোভের সৃষ্টি করেছে। মৎস্যজীবীদের উদ্বেগ এটি তাদের মৎস শিল্পকে ধ্বংস করবে। কারণ ভোক্তারা ফুকুশিমা ও আশেপাশে থেকে ধরা সামুদ্রিক খাবার থেকে বিরত থাকবে।

২০১১ সালে ফুকুশিমায় পারমাণবিক বিপর্যয় ঘটে। এটিকে মানুষ ও সমগ্র বিশ্বের জন্য মানবসৃষ্ট দ্বিতীয় ভয়াবহ বিপর্যয় হিসেবে মনে করা হয়। 

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী