ভারতে ঐতিহাসিক সফরে ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৮

জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতের নয়াদিল্লি পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাক অন্য দেশের প্রধানমন্ত্রী হয়ে পূর্বপুরুষদের দেশে এসেছেন। ভারতের ইতিহাসে এমন ঘটনা এটিই প্রথম। প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকেররও এটি প্রথম ভারত সফর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সফর নিয়ে ঋষি সুনাক বলেছেন, ভারতে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। এই দেশটি আমার খুব কাছের ও প্রিয়।

তিনি  আরও বলেছেন, এটি অবশ্যই বিশেষ সফর। কোথাও কোথাও আমাকে ভারতের জামাই হিসেবে উল্লেখ করা হয়েছে। আমি আশা করি স্নেহের জায়গা থেকেই বলা হচ্ছে।

সুনাক স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে ভারতে সফরে এসেছেন। অক্ষতা মূর্তির জন্ম ভারতে এবং এখানেই তার বেড়ে ওঠা। ভারতের ধনাঢ্য ব্যবসায়ী নারায়ণ মূর্তির মেয়ে তিনি।

সম্মেলনের সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করার পরিকল্পনার বিষয়ে কিছু বলেননি সুনাক। তিনি ফ্লাইটে সাংবাদিকদের বলেছেন, অনেকের সঙ্গে দেখা হবে। কয়েক দিন আমরা সবাই সেখানে থাকব।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন সুনাক। যেখানে সম্ভবত তারা যুক্তরাজ্য-ভারত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবেন। শিগগিরই এমন একটি চুক্তি হতে পারে বলে আশা করা হচ্ছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, বছরের শেষের দিকে এই চুক্তি হতে পারে।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী