আফগানিস্তানে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩০

আফগানিস্তানের রাজধানী কাবুল ও উত্তরাঞ্চলের কুনার প্রদেশে পৃথক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার আফগানিস্তানে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০ এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। আফগান তালেবানরা এ হামলায় দায় স্বীকার করেছে।
কুনার প্রদেশে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলে আরেকটি বোমা বিস্ফোরিত হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাইরে এ আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। এতে ৯ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।
এর আগে কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের একটি মার্কেটের পাশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১১ জন নিহত হন। হামলায় এক আফগান মিলিশিয়া কমান্ডারও নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।
স্থানীয় কর্মকর্তারা জানান, হামলাকারী মোটরসাইকেলে করে স্থানীয় সরকারি অফিসে প্রবেশের সময় বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে নিহত কয়েকজন শিশু রয়েছে, যারা হামলার সময় নিকটবর্তী পার্কে খেলছিল।

রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে স্থানীয় এক উপজাতির মিলিশিয়া কমান্ডার হাজি খান জান নিহত হয়েছেন। গত বছর তালেবানদের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দিয়েছেন।
সম্প্রতি আফগান বাহিনীর সঙ্গে তালেবানদের মধ্যে সংঘর্ষের ঘটনা বেড়ে গেছে। সূত্র: আল-জাজিরা, বিবিসি, ডন।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম