ভারতপন্থি সলিহকে হারিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট চীন ঘেঁষা মুইজ্জু

আন্তর্জাতিক ডেস্ক
০১ অক্টোবর ২০২৩, ০৯:০৮ আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৮:১৬

এশিয়ার দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে দ্বিতীয় দফায় ভোটে (রান অফ) ভারতপন্থি ইব্রাহিম সলিহকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ মুইজ্জু। পরাজয় মেনে বিরোধী দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের (পিএনএস) নেতাকে অভিবাদন জানিয়েছেন সলিহ।

দ্বিতীয় দফার নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়েছেন মুইজ্জু। তিনি রাজধানী মালের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন এবার। তার স্লোগান ছিল ‘ভারত হটাও’।

আগামী ১৭ নভেম্বর মুইজ্জু প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে যাবেন মোহাম্মদ সলিহ।

২০১৮ সাল থেকে প্রেসিডেন্টের পদে আছেন ৬১ বছর বয়সী মালদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) এই নেতা। এই সময়ে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে তার প্রশাসন। এ নিয়ে সমালোচনাও রয়েছে তার।

এদিকে প্রগতিশীল জোটের ৪৫ বছর বয়সী মুইজ্জুর রয়েছে চীনের সঙ্গে সুসম্পর্ক। তার ক্ষমতায় আসায় অঞ্চলটিতে চীনের প্রভাব বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন তিনি। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০১২ সালে গৃহায়ন মন্ত্রী হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন মুইজ্জু।

ভারত মহাসাগরে গুরুত্বপূর্ণ অবস্থানে মালদ্বীপ। দেশটির আশপাশের জলপথের রুট ব্যবহার করে বাণিজ্যিক জাহাজ চলাচল করে থাকে। এই জায়গায় ভারতকে হটিয়ে মালদ্বীপের সঙ্গে সম্পর্ক জোরদার করে নিজেদের অবস্থান বাড়াতে চায় বেইজিং।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির