নেপালে দুই দফা ভূমিকম্প, দিল্লিতেও কম্পন

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৩, ১৭:০৫আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৭:০৬

নেপালে ৬  দশমিক ৩ ও ৫ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে।  মঙ্গলবার দেশটির ন্যাশনাল আর্থকোয়াক মনিটরিং অ্যান্ড সেন্টার এ কথা জানিয়েছে। ভারতের  রাজধানী নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নেপালি সংস্থা জানিয়েছে, বজং জেলায় এই ভূমিকম্প হয়। প্রথম ভূমিকম্প হয়  স্থানীয় সময় ২টা ৪০ মিনিটে,এটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। পরে ৩টা ৬ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার  দ্বিতীয় ভূমিকম্প হয়।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নেপালের রাজধানীতেও কম্পন টের পাওয়া গেছে।

তাৎক্ষণিকভাবে নেপাল ও ভারতে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। দিল্লিতে কম্পনের পর বিভিন্ন বাসা ও অফিস থেকে লোকজন দৌড়ে বাইরে চলে আসেন।

বার্তা সংস্থা পিটিআই-এর বরাতে এনডিটিভি বলেছে, উত্তর প্রদেশের লখনৌ,  হাপুর ও আমরোহাতেও কম্পন টের পাওয়া গেছে। এছাড়া উত্তরাখণ্ড,  চন্ডিগড়, জয়পুরসহ  উত্তর ভারতের কিছু স্থানে কম্পন  অনুভূত  হয়েছে।

নেপাল বিশ্বের একটি ভূমিকম্প প্রবণ এলাকায়। ২০১৫ সালের এপ্রিলে দেশটিতে ৭  দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও ২১ হাজার  মানুষ।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী