ব্যাংককে শপিং মলে ৩ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজন কিশোর গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৩, ১৮:১০আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৮:১০

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি শপিং মলে তিন ব্যক্তিকে গুলি করে  হত্যার দায়ে সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। থাই পুলিশ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। কিশোরের ছোড়া গুলিতে শপিং মলে থাকা আরও চার ব্যক্তি আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফেসবুকে মেট্রোপলিটন পুলিশ ডিটেক্টিভ ডিপার্টমেন্ট বলেছে, ১৪ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার  করা হয়েছে। সিয়াম প্যারাগন শপিং মলের ঘটনার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জরুরি সেবার পক্ষ থেকে একটি ছবি প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, মেঝেতে শুয়ে থাকা একজনকে হাতকড়া পরাচ্ছেন এক পুলিশ কর্মকর্তা।

এর আগে সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো একটি ছবি প্রকাশ করেছিল। এতে খাকি প্যান্ড বেজবল ক্যাপ পরা এক  ব্যক্তিকে সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে উল্লেখ করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সত্যতা  নিশ্চিত না হওয়া ভিডিওতে দেখা গেছে, আতঙ্কে শপিং মলে মানুষেরা হুড়োহুড়ি করে দরজার দিকে এগিয়ে যাচ্ছেন।

হামলার ঘটনায়  উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী  শ্রেত্তা থাবিসিন।

থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা  একেবারে বিরল নয়। গত  বছর একটি নার্সারি স্কুলে বন্দুক ও ছুরি হামলায় সাবেক এক পুলিশ কর্মকর্তা ২২ শিশুকে হত্যা করেছিল। ২০২০ সালে এক সেনার গুলিতে ২৯ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছিলেন।  

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম