গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে চার লাখ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৩, ০৯:৩০আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৪:১২

অধিকৃত গাজায় ইসরায়েলি বোমা হামলায় চার লাখ ২৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তারা ইসরায়েলি সামরিক হামলার কারণে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (১৩ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ইউএনওসিএইচএ) জানিয়েছে, গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা গত বৃহস্পতিবারের চেয়ে ৮৪ হাজার ৪৪৪ জন বেড়েছে। এখন গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চার লাখ ২৩ হাজার ৩৭৮ জন।

ইউএনওসিএইচএ গাজা ও অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি মানুষের জন্য সাহায্য চেয়েছে। মানুষের ‘জরুরী প্রয়োজন’ মিটাতে ২৯৪০ লাখ ডলারের সাহায্য আবেদন করেছে তারা। 

ইউএনওসিএইচএ জোর দিয়ে বলেছে, আরও ১২ লাখ মানুষকে সাহায্য করার জন্য অনুদান প্রয়োজন। তারা বলেছে, সাহায্য সংস্থাগুলোর অরক্ষিত ফিলিস্তিনিদের চাহিদা পূরণের পর্যাপ্ত সম্পদ নেই।

জাতিসংঘ জানিয়েছে, গাজার ৫০ হাজার অন্তঃসত্ত্বা নারী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও সুপেয় পানি পাচ্ছে না।

শনিবার (০৭ অক্টোবর) থেকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আজ সপ্তম দিনে গড়িয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার পর গাজা উপত্যকা অবরুদ্ধ করে সেখানে টানা বোমাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩০০ জন। অপর দিকে গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫০০ ছাড়িয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ