ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত হলে কানাডার ভিসা চালু হবে: জয়শংকর

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৩, ২০:৩০আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ২০:৩০

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর বলেছেন, কানাডায় ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি হলে কানাডার নাগরিকদের ভিসা দেওয়া শুরু হবে। রবিবার  তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জয়শংকর বলেছেন, ভিয়েনা কনভেনশন মেনে কানাডা যদি ভারতীয় কূটনীতিকদের নিরাপত্তার ব্যবস্থা করে, তবেই ভিসা পরিষেবা চালু করা সম্ভব। কারণ এই কনভেনশনের মৌলিক দিকগুলোর অন্যতম হলো কূটনীতিকদের নিরাপত্তা। বর্তমানে যা কানাডায় লঙ্ঘিত হচ্ছে। আমাদের কূটনীতিকরা নিরাপদ নন।

ভারত-কানাডা সম্পর্ক নিয়ে জয়শংকর বলেছেন, এখন আমাদের সম্পর্ক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ কানাডার রাজনীতির একটি অংশ ও তাদের বেশ কিছু নীতির ক্ষেত্রে আমাদের সমস্যা রয়েছে।

সম্প্রতি ভারতের দাবির পর ৪১ জন কূটনীতিককে ফিরিয়ে নেয় কানাডা। গত মাসে কানাডাকে কূটনীতিকের সংখ্যা কমাতে বলেছিল নয়াদিল্লি। কানাডীয় কর্মকর্তারা এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের ভূমিকা ছিল বলে অভিযোগ তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরই উত্তেজনা বাড়তে থাকে ভারত ও কানাডার সম্পর্কে। তবে হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে দিল্লি। এর জের ধরে কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করে ভারত। কানাডা ভিসা ইস্যু জারি রেখেছে।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের