অন্ধ্রপ্রদেশের বন্দরে আগুন, পুড়ে ছাই ২৫টি নৌকা

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৩, ১৭:৩০ আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৮:২৩

ভারতের অন্ধ্রপ্রদেশের ২৫টি মাছ ধরার নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৯) গভীর রাতে রাজ্যটির ভিশাখাপত্তনমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় নৌবাহিনীর জাহাজ আগুন নেভাতে ছুটে যায়। তবে শেষ রক্ষা হয়নি। নৌকাগুলোতে আগুন সংযোগ করা হয়েছে বলে সন্দেহ করছে মালিকরা। সোমবার এই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের ভিশাখাপত্তনমে স্থানীয় সময় রবিবার (১৯) গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দেখে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে বন্দরে ততক্ষণে কার্যত পুড়ে ছাই হয়ে গেছে নৌকাগুলো।

প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া নৌকাগুলোর অধিকাংশই মাছ ধরার নৌকা। নৌকার মালিকদের দাবি, পুড়ে যাওয়া এ নৌকার একেকটির দাম প্রায় ১৫ লাখ টাকা। সে হিসেবে এই অগ্নিকান্ডের ঘটনায় সব মিলিয়ে চার থেকে পাঁচ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।

বিশাখাপত্তনমের পুলিশ জানিয়েছেন, ‘প্রথমে একটি নৌকায় আগুন লাগে। দ্রুত সেই নৌকাটিকে বন্দর থেকে খুলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে তীব্র বাতাসের কারণে আশপাশের নৌকাগুলোয় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’

ধারণা করা হচ্ছে, নৌকাগুলোতে গ্যাসের সিলিন্ডার এবং ডিজেল থাকার কারণে আগুন লাগার সঙ্গে সঙ্গেই তা ভয়াবহ আকার ধারণ করে।

এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গভীর রাত হওয়ায় নৌকাগুলোতে কেউ ছিল না।

নৌকার মালিকদের দাবি, নৌকাগুলোতে দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দিয়েছে। মূলত সম্পত্তি নষ্ট করার জন্যই তারা এ কাজ করেছে বলে অভিযোগ করছেন মালিকরা।

এ বিষয়ে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। 

/এএকে/
সম্পর্কিত
মার্কিন ভোটারদের উদ্দেশে কেন খোলা চিঠি লিখলো ইরান
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
সর্বশেষ খবর
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
আপনার পোস্টে হ্যাশট্যাগ কাজ করছে না কেন, জানেন কি?
আপনার পোস্টে হ্যাশট্যাগ কাজ করছে না কেন, জানেন কি?
বিশ্বের ৩৪ দেশের একজন, বাংলাদেশ থেকে শুধু রাফি
বিশ্বের ৩৪ দেশের একজন, বাংলাদেশ থেকে শুধু রাফি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত