মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে ৩ বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ৪

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ১২:৩১আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১২:৩২

মালয়েশিয়ার পেনাংয়ে একটি নির্মাণাধীন ভবন ধসে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন চারজন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইল। 

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯.৪৫ মিনিটে নির্মাণাধীন ভবনের একটি বিম ধসে পড়ে গিয়ে দুর্ঘটনার সূত্রপাত হয়। এরপর ওই ভবনের আরও একটি বিম ধসে পড়ে যায়। 

পেনাংয়ের ডেপুটি পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ জানান, ওই সময় ১৮জন শ্রমিক ওই ভবনে কাজ করছিলেন। তাদের মধ্যে নয়জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। উদ্ধারকারীরা পরে দুইজনের মরদেহ উদ্ধার করে। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ধ্বংস্তুপে নিখোঁজ চারজনের উদ্ধারের কাজ চলছে। মোহম্মদ ইউসুফ বলেন, উদ্ধারের কাজ চলছে। এখন পর্যন্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে। এখানে যেসকল নির্মাণ শ্রমিকরা কাজ করেন সবাই বাংলাদেশি।

এদিকে পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর জুলফাহমি সুতাজি বলেছেন, ধসে পড়া কাঠামোর ওজন বেশি হওয়ায় উদ্ধার প্রচেষ্টায় বেগ হতে হচ্ছে। এসব ভারি কাঠামো সরাতে আমাদের বড় যন্ত্রপাতি দরকার। 

 

 

/এসএসএস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি