স্যাটেলাইট কার্যক্রমে হস্তক্ষেপ যুদ্ধ ঘোষণার শামিল: উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৩, ১৬:৩০আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৬:৩০

স্যাটেলাইট কার্যক্রমে যেকোনও ধরনের হস্তক্ষেপকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে উত্তর কোরিয়া। শনিবার (২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রকে এমন হুঁশিয়ারি দিয়ে দেশটি আরও বলেছে, স্যাটেলাইট ব্যবস্থায় হামলা হলে পাল্টা ব্যবস্থা নিতে পিছপা হবে না পিয়ংইয়ং। শনিবার এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার স্যাটেলাইট ব্যবস্থায় বাধা দেয় তাহলে মার্কিন গোয়েন্দা স্যাটেলাইট ধ্বংসের মাধ্যমে পাল্টা জবাব দেবে পিয়ংইয়ং।

বিবৃতিতে আরও বলা হয়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অবৈধ ও অন্যায়ভাবে যুক্তরাষ্ট্র যদি একটি সার্বভৌম রাষ্ট্রের বৈধ সীমা লঙ্ঘনের চেষ্টা করে তবে আত্মরক্ষায় পাল্টা ব্যবস্থা নেবে দেশটি।

গত ২১ নভেম্বর প্রথমবারের মতো সফলভাবে মহাকাশে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। এ স্যাটেলাইট দিয়ে ইতোমধ্যেই জাপান ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার ছবি তোলার দাবি করেছে দেশটি।

পিয়ংইয়ংয়ের স্যাটেলাইট অভিযানে বাধা দেওয়ার ক্ষমতা ওয়াশিংটনের আছে কিনা, জানতে চাইলে রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) চ্যানেলকে মার্কিন মহাকাশ বাহিনীর এক মুখপাত্র বলেছিলেন, ‘বিভিন্ন উপায়ে প্রতিপক্ষের মহাকাশ সক্ষমতা হ্রাস করতে পারে যুক্তরাষ্ট্র।’

তার এ জবাবের পরপরই ওয়াশিংটনকে এমন হুশিয়ারি দিলো পিয়ংইয়ং।

এদিকে, উত্তর কোরিয়া গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পর বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম