স্যাটেলাইট নজরদারি শুরু করেছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৩, ১৭:০৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৭:০৮

স্যাটেলাইট  নজরদারি শুরু করেছে উত্তর কোরিয়া। রবিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এই দাবি করেছে। গত মাসে  প্রথম সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পর যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের পক্ষ থেকে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পিয়ংইয়ংয়ের ওপর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কেসিএনএ-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পিয়ংইয়ংয়ের জেনারেল কন্ট্রোল সেন্টার অব দ্য ন্যাশনাল অ্যারোস্পেস অ্যাডমিনিস্ট্রেশনে নতুন স্যাটেলাইটের কার্যক্রম শুরু হয়েছে শনিবার। গোয়েন্দা তথ্যগুলো সেনাবাহিনীর বিভিন্ন ব্যুরো ও ইউনিটে পাঠানো হবে।

গত মাসে উত্তর কোরিয়া সফলভাবে  প্রথম  সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের দাবি করে। তারা আরও দাবি করেছিল,  স্যাটেলাইটটি হোয়াইট হাউজ, পেন্টাগন এবং দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি ও লক্ষ্যবস্তুর ছবি পাঠিয়েছে।

এই পদক্ষেপের পর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। এখন পর্যন্ত স্যাটেলাইটটির কোনও ছবি প্রকাশ করা হয়নি। ফলে পশ্চিমা বিশ্লেষকরা নিশ্চিত নন এটির সামর্থ্য সম্পর্কে।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে  উত্তর কোরিয়া বলেছে, স্যাটেলাইট কার্যক্রমে যেকোনও ধরনের হস্তক্ষেপকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করা হবে। স্যাটেলাইট ব্যবস্থায় হামলা হলে পাল্টা ব্যবস্থা নিতে পিছপা হবে না পিয়ংইয়ং।   

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম