চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩১, আহত সহস্রাধিক

আন্তর্জাতিক ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৩, ১৩:২৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৭

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন সহস্রাধিক মানুষ। স্থানীয় সময় সোমবার রাতে দেশটির গানসু  ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ভূমিকম্প থেকে পরে ভূমিধসের সৃষ্টি হয়েছে। ভূমিকম্পে দেড় লাখের মতো ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের পাশাপাশি রাস্তাঘাট-বিদ্যুৎ এর খুঁটিসহ অন্যান্য অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। 

বুধবার সকালে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গানসুতে সরকারি হিসেবে মৃতের সংখ্যা ১৩১ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ৭৮২ জন। কিংহাইয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। ১৯৮ জন আহত হয়েছেন।

১৫০০ জন ফায়ার সার্ভিসের কর্মী, ১৫০০ জন পুলিশ অফিসার, হাজারের বেশি সেনা সদস্য নিখোঁজদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন। কর্তৃপক্ষরা বলছেন, গানসুতে ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে তবে মিনহে কাউন্টির দুটি গ্রামে ২০ জন এখনও নিখোঁজ রয়েছেন। , যেখানে মাটি ধসে গেছে অনেক ভবন অর্ধেক মাটির নিচে চলে গেছে। 
দ্য ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ১ মাত্রার। তবে চীনা কর্তৃপক্ষ বলছে এ মাত্রা ছিল ৬.২। 

/এসএসএস/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম