আগামী সপ্তাহে জাপানে আরও ভূমিকম্পের সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৪, ১৭:২১আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১৯:০৪

আগামী সপ্তাহে জাপানে ভূমিকম্পের তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। সোমবার ( ১ জানুয়ারি) দেশটিতে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর এই তথ্য জানিয়েছেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।  

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে-তে প্রচারিত একটি সংবাদ সম্মেলনে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই অঞ্চলে আগামী সপ্তাহে, বিশেষ করে আগামী দুই বা তিন দিনের মধ্যে ৭ মাত্রার ভূমিকম্পের মতো তীব্র ভূমিকম্প আঘাত হানতে পারে।

সংস্থার এক কর্মকর্তা বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় দাবানল ও ভূমিধসের ঝুঁকিও বেড়েছে।

এনএইচকে-তে প্রচারিত অপর একটি মন্তব্যে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ভূমিকম্পে দেশটিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও মূল্যায়ন করছে কর্তৃপক্ষ।

এসময় তিনি আরও বলেন, বাসিন্দাদের আরও কম্পনের জন্য প্রস্তুত থাকতে হবে।

/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি