মিয়ানমারের জান্তা প্রধানের সঙ্গে আসিয়ানের বিশেষ দূতের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি ২০২৪, ১৪:০২আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৪:০২

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন দ্য অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান-এর (আসিয়ান) বিশেষ দূত অ্যালোনকিও কিত্তিখাউন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) লাওস ব্লকের সভাপতির এই শান্তি আলোচনার কথা জানিয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দুই নেতার আলোচনার বিষয়বস্তু উল্লেখ করে মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতা এবং জাতীয় পুনর্মিলন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

আলোচনার পরিপ্রেক্ষিতে মিন অং হ্লাইং বলেন, আসিয়ানের দেওয়া পাঁচ-দফা ঐকমত্য বাস্তবায়ন করছে মিয়ানমার প্রশাসন। এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতা দখলের পরপরই নিজেদের পাঁচ দফা রোডম্যাপ ঘোষণা করেছে মিয়ানমার জান্তা। এটি আসিয়ানের পরিকল্পনা থেকে সম্পূর্ণ আলাদা।

জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) মুখপাত্র কিয়াও জাও বলেন, বিশেষ দূতের শুধু জান্তা নয়, সকল স্টেকহোল্ডারের সঙ্গে দেখা করা উচিত।

আসিয়ানের ঘোষণা করা পাঁচ দফার বর্তমান অবস্থার কথা জানিয়ে কিয়াও জাও বলেন, পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে তাদের কোনো ইচ্ছা নেই। বৈধ ও আইনানুগ সরকার এনইউজি, জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং প্রতিরোধ শক্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা দরকার।

মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর দেশটি অস্থিতিশীল হয়ে পড়েছে। চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ও গণতন্ত্রপন্থী গ্রুপ একজোট হয়ে হামলা চালানোর পর বিভিন্ন সামরিক ঘাঁটি, গ্রাম ও সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা অনেক বেশি বেড়ে গেছে।

/এসএইচএম/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী