আবারও সমুদ্রে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৪, ১৫:৩০আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৫:৩০

আবারও সমুদ্রে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, স্থানীয় সময় রবিবার (২৮ জানুয়ারি) উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে পরীক্ষাগুলো চালানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

রবিবারের পরীক্ষাগুলো সিনপো বন্দরের কাছে করা হয়েছে। তবে ঠিক কতটি কিংবা কী ধরণের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে তা এখনও পরিষ্কারভাবে বলা যাচ্ছে না।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮ টায় এ পরীক্ষা চালানো হয়েছে। তিনি বলেছিলেন, ‘উত্তর কোরিয়ার এমন উস্কানিমূলক কর্মকাণ্ডের লক্ষণগুলো পর্যবেক্ষণ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সেনাবাহিনী ঘনিষ্ঠভাবে কাজ করছে।’

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, এই পরীক্ষাকে সফল বলে বর্ণনা করেছেন দেশটির নেতা কিম জং উন। তিনি বলেছেন, ‘একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্যে সেনাবাহিনীর আধুনিকীকরণের পরিকল্পনা বাস্তবায়নে এটি কৌশলগত তাৎপর্যপূর্ণ বহন করে।’

সাম্প্রতিক মাসগুলোতে ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। ফলে এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, এর আগে, বুধবার পুলহওয়াসল-৩-৩১ নামে একটি নতুন কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া।

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী