মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিমের শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৪, ১২:৪১আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৮:০২

মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে শপথ নিলেন ধনকুবের সুলতান ইব্রাহিম। দেশটির চক্রাকার রাজ ব্যবস্থার অধীনেই বুধবার (৩১ জানুয়ারি) নতুন রাজা হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। দেশটির  জোহর রাজ্যের শাসক ছিলেন  নতুন এই রাজা। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

৬৫ বছর বয়সী সুলতান ইব্রাহিম ইস্কান্দার রাজপ্রাসাদ কার্যালয়ে একটি অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন। পরে অফিসের ঘোষণাপত্রে স্বাক্ষরও করেছেন তিনি। এসময় অন্যান্য রাজপরিবার, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নতুন রাজার জন্য একটি রাজ্যাভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

দেশটির অন্যতম ধনী ব্যক্তি সুলতান ইব্রাহিম। তার ব্যবসায়িক সাম্রাজ্য রিয়েল এস্টেট থেকে শুরু করে টেলিকম এবং পাওয়ার প্লান্ট পর্যন্ত বিস্তৃত। এই রাজার আনোয়ারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্লেষকরা মনে করেছেন, তার শাসন শক্তিশালী ইসলামি বিরোধিতার মুখোমুখি হওয়া আনোয়ারের ঐক্য সরকারকে আরও শক্তিশালী করবে।

১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মালয়েশিয়া। এর পর থেকে  জাতিগত মালয় রাজ্যের নয়জন শাসক এই ধরনের ব্যবস্থার অধীনে পাঁচ বছরের জন্য রাজা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ধরনের শাসন ব্যবস্থা বিশ্বে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়াতেই রয়েছে। দেশটিতে মোট রাজ্য ১৩টি। এর মধ্যে রাজকীয় পরিবার রয়েছে মাত্র নয়টিতে। তাদের মধ্যে কিছু পরিবারের শিকড় শতাব্দী প্রাচীন মালয় রাজ্যের সঙ্গে সংযুক্ত। ব্রিটিশরা মালয় রাজ্যগুলো একত্রিত না করা পর্যন্ত সেগুলোর প্রত্যেকটি স্বাধীন রাষ্ট্র ছিল।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী