‘সুপার-লার্জ’ ওয়ারহেড সজ্জিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৫

আবারও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো কোরিয়া। নতুন সুপার-লার্জ ওয়ারহেড সজ্জিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি একটি নতুন ধরনের ল্যান্ড-টু-এয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে দেশটি। প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সিরিজ ক্ষেপণাস্ত্র পরীক্ষার আওতায় শুক্রবার (২ ফেব্রুয়ারি) দেশটির পূর্ব উপকূলে এসব পরীক্ষা চালানো হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সর্বশেষ শুক্রবারের পরীক্ষা নিয়ে এক সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি।

উত্তর কোরিয়ার নৌবাহিনীকে শক্তিশালী করার বিষয়ে দেশটির নেতা কিম জং উনের একাগ্রতা পুনর্ব্যক্ত করার কয়েক ঘণ্টা পরই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণর খবরটি সামলে এলো।

আরেকটি প্রতিবেদনে কেসিএন জানিয়েছিল,পশ্চিম উপকূলে নামফোতে একটি শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণের পরিদর্শন করার সময় কিম নৌবাহিনীকে শক্তিশালী করার কথা পুনর্ব্যক্ত করেছিলেন।

ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে কিংবা সেগুলোর কার্যকারিতা কী সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কেসিএনএ। সংস্থাটি বলেছে, দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই পরীক্ষাগুলো চালানো হচ্ছে। এটি প্রতিবেশী দেশের নিরাপত্তাকে কোনও প্রকার প্রভাবিত করবে না।

এক প্রতিবেদনে এবিসি নিউজ জানিয়েছে, উত্তর কোরিয়া প্রকাশিত ছবিতে স্বল্প উচ্চতায় উড়ন্ত একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রকে উপকূলীয় এলাকায় নির্মিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে এবং আরেকটি ক্ষেপণাস্ত্রকে ভূমি থেকে উৎক্ষেপণের পর আকাশে উড়তে দেখা গেছে।

/এএকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম