মার্কিন আইনপ্রণেতাদের সমালোচনা বড় কিছু না: পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৩

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার দেশটির সাধারণ নির্বাচন নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) তিনি বলেছেন, এই সমালোচনা বড় কিছু না। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

আনওয়ারুল হক কাকার বলেছেন, যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক র পাকিস্তানি প্রবাসী রয়েছেন। যাদের অনেকে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে খুব সক্রিয়। দেশের রাজনীতির প্রতি তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি সেখানে স্থায়ী হতে সুবিধা দেয়। স্থানীয় অর্থ সংগ্রহের অনুষ্ঠানে যোগ দিন তাহলে এক, দুই বা কয়েকজন কংগ্রেস সদস্যকে প্রভাবিত করতে পারবেন।

কাকার বলেছেন, মার্কিন কংগ্রেস সদস্যরা যা বলেছেন তা সম্পূর্ণ সত্য না। তাদের মন্তব্য করার মতো আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে।

তিনি বলেছেন, নির্বাচনি প্রক্রিয়াকে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দল কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানে হস্তক্ষেপের অভিযোগ ঠেকাতে সংলাপ ও আইন প্রয়োজন। আপনাদের পার্লামেন্ট রয়েছে। টেলিভিশনের টক শোতে এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে না। আসল স্থান হলো পার্লামেন্টে। সব রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিত্ব রয়েছে সেখানে।

তিনি আরও বলেছেন, এ জন্য একসঙ্গে বসতে হবে। এটি পাকিস্তানের রাজনৈতিক শ্রেণির প্রতিনিধিত্বের বিষয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের অংশ। কিন্তু সরকার প্রতিবাদকারীদের দেশকে বিশৃঙ্খলায় নিয়ে যেতে দিতে পারে না।

নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ প্রত্যাখ্যান করে কাকার বলেছেন, ৮ ফেব্রুয়ারির সুষ্ঠু ও নিরপেক্ষ উপায়ে হয়েছে। কোনও প্রতিষ্ঠান, রাজনৈতিক গোষ্ঠী বা ব্যক্তিবর্গকে ভয় দেখানো বা সুবিধা দেওয়ার কোনও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আমাদের নেই।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী