‘অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করতে কমিটি গঠন করবে পিপিপি’

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৫

পাকিস্তানে সরকার গঠন করতে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছে। দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারির নির্দেশ অনুসারে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে পিপিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (সিইসি) এর বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন পিপিপি সিনেটর শেরি রেহমান। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এই খবর জানিয়েছে।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে শেরি রেহমান বলেছেন, পিপিপি সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করবে এবং এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। তখন তিনি আরও বলেন, মঙ্গলবারই এই কমিটি গঠন করা হবে।

শেরি জানিয়েছেন, বৈঠকে অংশগ্রহণকারীরা সব সদস্যের পেশ করা একাধিক পরামর্শের উপর আলোচনা করেছেন। তবে দলটি এখন পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তাই এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাতে মঙ্গলবার বিকেল ৩টায় আবারও বৈঠকে বসবে সিইসি।

স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই জানিয়েছে, সোমবার পিপিপি নেতা ফয়সাল করিম কুন্দি বলেছিলেন, পিপিপির সিইসি ২০২৪ সালের নির্বাচনের সময় কথিত অনিয়মের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এর আগে, রবিবার পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো এবং কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারিকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সঙ্গে জোট সরকার গঠনের এবং বিরোধী দলে না বসার পরামর্শ দিয়েছিলেন ফয়সাল।

সূত্রের বরাতে এআরওয়াই জানিয়েছে, পিপিপি-কে জোট সরকার গঠনের পরিবর্তে বিরোধী দলে বসার প্রস্তাব করেছিলেন কমিটির বেশিরভাগ সদস্য। বৈঠকে অংশগ্রহণকারীরা পরামর্শ দিয়েছেন, একটি শক্তিশালী জোট সরকার গঠন করা সম্ভব হবে না। তাই বিরোধী পক্ষে বসাটাই যুক্তিসংগত।

/এএকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ