পাসপোর্ট সূচকে ১০২তম বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৪

পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়ে ১০২তম অবস্থানে গেলো বাংলাদেশ। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।

দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের সূচকের তথ্যমতে, ২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ১০২তম। ২০২৩ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। বাংলাদেশের সঙ্গে ১০২তম অবস্থানে আছে উত্তর কোরিয়া।

প্রতিবেদন থেকে জানা গেছে, বর্তমান সূচক অনুযায়ী, আগাম ভিসা ছাড়া ৪২টি দেশ ভ্রমণ করতে পারেন বাংলাদেশের পাসপোর্টধারীরা। কিন্তু ২০২৩ সালের সূচক অনুযায়ী, ৪১টি দেশ ভ্রমণ করতে পারতো।

১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে সূচকটি তৈরি করেছে দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স। সূচকে প্রথম অবস্থানে আছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এই দেশগুলোর পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৪টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

সূচকে সবার তলানিতে রয়েছে আফগানিস্তান। ২৮টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন দেশটির পাসপোর্টধারীরা।

/এসএইচএম/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম