পাকিস্তানের জাতীয় পরিষদ

অবশেষে অধিবেশন ডাকলেন প্রেসিডেন্ট আলভি

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১২আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৫

অবশেষে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন আহ্ববান করেছেন দেশটির প্রেসিডেন্ট আরিফুল রহমান আলভি। আগে অসম্মতি থাকলেও বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) অধিবেশন ডেকেছেন তিনি। স্থানীয় সময় আজ সকাল ১০টায় অধিবেশন বসবে। দেশটির সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজে বলা হয়েছে, বুধবার জাতীয় পরিষদ সচিবালয়ের এক নোটিশে পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডাকা হয়েছিল। পরে সেইদিন রাতেই প্রেসিডেন্ট আলভি বৃহস্পতিবার একই সময়ে অধিবেশন আহ্বান করেন।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ২১ দিনের মধ্যে নতুন জাতীয় পরিষদের অধিবেশন ডাকতে হবে। সেই অনুযায়ী, ২৯ ফেব্রুয়ারি অধিবেশন ডাকা হয়।

কিন্তু সুন্নি ইত্তেহাদ কাউন্সিলকে (এসআইসি) সংরক্ষিত আসন বরাদ্দ দেওয়ার বিষয়টি সুরাহা না হওয়ায় অধিবেশন ডাকতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট আলভি।

আলভি অধিবেশন না ডাকায় জাতীয় পরিষদের স্পিকার অধিবেশন আহ্বান করেন। তবে প্রেসিডেন্টকে পাশ কাটিয়ে স্পিকার অধিবেশন ডাকতে পারেন কি না, তা নিয়ে আইনি বিতর্ক শুরু হয়।

অবশেষে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন আহ্ববান করেন প্রেসিডেন্ট আলভি। প্রথম অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। তারপর স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ঠিক করা হবে।

স্পিকার পদে সরদার আয়াজ সাদিককে মনোনয়ন দিয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফকে মনোনয়ন দিয়েছে দলটি। আর পিপিপির নেতা আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট হচ্ছেন। সমঝোতার ভিত্তিতে ডেপুটি স্পিকার পদে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী দেওয়ার কথা।

৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হয়। সাধারণ পরিষদের ২৬৪টি আসনে ভোট হয়। এই নির্বাচনে পাকিস্তান হরিক-ই-ইনসাফকে (পিটিআই)-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯০ আসনে জয় পান। তবে ৭৯ আসন পেয়ে দ্বিতীয় স্থানে থাকা পিএমএল-এন আর ৫৪ আসন পেয়ে তৃতীয় স্থানে থাকা পিপিপি ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে কেন্দ্রে ও প্রদেশগুলোতে সরকার গঠন করছে।

/এসএইচএম/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী