‘চীন সম্পর্কে ভুল ধারণা ধরে রেখেছে যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৪, ০৯:৪০আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৯:৪০

চীন সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভুল ধারণা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ওইদিন বার্ষিক পার্লামেন্ট সভার ফাঁকে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওয়াং। এ সময় তিনি বলেন, গত নভেম্বরে প্রেসিডেন্ট জো বাইডেন এবং শি জিনপিংয়ের বৈঠকের পর দুই দেশের মধ্যকার সম্পর্কের কিছুটা অগ্রগতি হলেও চীন সম্পর্কে ভুল ধারণা ধরে রেখেছে যুক্তরাষ্ট্র এবং দেশটি এখনও তার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।

ন্যাশনাল পিপলস কংগ্রেসে ওয়াং বলেন, ‘এ কথা আমাদের উল্লেখ করতে হবে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কে ভুল ধারণা পোষণ করে চলেছে এবং যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করেনি।’

তিনি অভিযোগ করেন, চীনকে দমন করার জন্য নতুন নতুন উপায় বের করে আসছে যুক্তরাষ্ট্র।

এসময় তিনি আরও বলেন, উভয় পক্ষ তাদের ভিন্নতাকে সম্মান করলে এবং স্বীকৃতি দিলে উভয় দেশের মধ্যে বিনিময় চলার আশা করা যেতে পারে।

/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম