সোমালি জলদস্যুদের ছিনতাইকৃত জাহাজ রুয়েনকে আটক ভারতীয় নৌবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৪, ১৫:০০আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৫:১৮

ছিনতাইকৃত কার্গো জাহাজ রুয়েনকে আটক করেছে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। কার্গোটিতে থাকা সোমালি জলদস্যুদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে। শনিবার (১৬ মার্চ) ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

জলদস্যুদের বিরুদ্ধে ১৪ ডিসেম্বর মাল্টিজ পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজটি হাইজ্যাক করার অভিযোগ রয়েছে। ওই জাহাজটি থেকে শুক্রবার জলদস্যুরা আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় নৌবাহিনীর জাহাজে গুলি চালিয়েছিল। তবে এ বিষয়ে আরও বিস্তারিত কিছু জানাননি ওই মুখপাত্র। তিনি বলেছেন, নৌবাহিনী জলদস্যুদের আত্মসমর্পণ করে জাহাজটি এবং জাহাজে থাকা আটকে থাকা বেসামরিকদের ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী বলেছিল, ডিসেম্বরে সোমালি জলদস্যুরা যে জাহাজটি আটক করেছিল সেটি তারা চলতি সপ্তাহে সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ দখলের সময় ব্যবহার করে থাকতে পারে।

রুয়েন জব্দ না হওয়া পর্যন্ত ২০১৭ সাল থেকে কোনও বাণিজ্যিক জাহাজ সফলভাবে ছিনতাই করতে পারেনি সোমালি জলদস্যুরা।

ভারতীয় কর্মকর্তারা বলেছেন, ডিসেম্বর থেকে ছিনতাই, হাইজ্যাকিংয়ের চেষ্টা বা সন্দেহজনকমূলক অন্তত ১৭টি ঘটনা রেকর্ড করেছে ভারতীয় নৌবাহিনী।

জলদস্যুদের বিরুদ্ধে সুরক্ষা প্রদানের জন্য জানুয়ারিতে লোহিত সাগরের পূর্বদিকে কমপক্ষে এক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত এবং ২৫০টিরও বেশি জাহাজের তদন্ত করেছে তারা।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী