পুতিনের দেওয়া গাড়িতে চড়ে কিমের মহড়া পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৪, ১৮:৩০আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৮:৩০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপহার দেওয়া একটি গাড়িতে চড়ে মহড়া পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দুই দেশের মধ্যে বন্ধুত্ব জোরদার করার স্পষ্ট প্রমাণ হিসেবে কিম প্রকাশ্যে ওই গাড়িতে চড়েছেন। শনিবার (১৬ মার্চ) এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সেপ্টেম্বরে রাশিয়া সফর করেছিলেন  কিম। তখন পুতিনের সঙ্গে দেখা করার সময় দুই দেশের সামরিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এর পর থেকেই উভয় দেশ নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। এই সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল পশ্চিমারা।

তারা অভিযোগ করেছিল, রাশিয়াকে আর্টিলারি শেল এবং ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য পুতিনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। তবে পশ্চিমাদের এমন দাবি অস্বীকার করেছিল দেশ দুটি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, শুক্রবার রাশিয়ান অরাস লিমুজিনে কিমের যাত্রা নিয়ে তার বোন ইয়ো জং বলেছেন, এটি ‘ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার সঙ্গে রাশিয়ার বন্ধুত্বের স্পষ্ট প্রমাণ, যা একটি নতুন উচ্চ মাত্রায় ব্যাপকভাবে বিকশিত হচ্ছে।’

কেসিএনএ জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ বার্ষিক মহড়া শেষ হওয়ার পর শুক্রবার যুদ্ধবিমানের মহড়ার পরিদর্শন করেছেন কিম জং উন। এসময় যুদ্ধের জন্য ‘চূড়ান্ত’ প্রস্তুতির আহ্বান জানিয়েছেন তিনি।

কিম বলেছেন, ‘যুদ্ধের সঙ্গে সরাসরিভাবে সম্পর্কিত বাস্তবসম্মত প্রশিক্ষণই কেবল সেনাদের প্রকৃত যুদ্ধের জন্য যোদ্ধা হিসেবে প্রস্তুত করতে পারে।’

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে