যুক্তরাষ্ট্রকে সতর্ক করে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ১১:৫৯আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৫:১৬

দুই মাস পর আবারও জাপান সাগরের জলসীমায় স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়া। সোমবার (১৮ মার্চ) রাজধানী পিয়ংইয়ং থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিট থেকে ৮টা ২২ মিনিটের মধ্যে পরপর কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এগুলো পূর্ব উপকূলে এগুলো প্রায় ৩০০ কিলোমিটার দূরত্বে গিয়ে সমুদ্রে পড়েছে। 

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এগুলো প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্বের পড়েছে যার যার সর্বোচ্চ উচ্চতা ৫০ কিলোমিটার।

একে স্পষ্ট উসকানি উল্লেখ করে, এর নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

গত বৃহস্পতিবার ১০ দিনের বড় ধরনের বার্ষিক যৌথ সামরিক মহড়া শেষ করেছে দক্ষিণ কোরিয়া ও মার্কিন সামরিক বাহিনী। মহড়ার সমালোচনা করে পিয়ংইয়ং বলেছে, এটা তাদের ভূখন্ডে আগ্রাসনের অনুশীলন। যৌথ মহড়া শেষ হওয়ার কয়েকদিন পরই নিজেদের শক্তি প্রদর্শন করলো উত্তর কোরিয়া। 

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কিছুক্ষণ পরই, গণতন্ত্র সম্মেলনের উদ্বোধনী মঞ্চে উপস্থিত হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।

বিশ্বব্যাপী গণতান্ত্রিকভাবে পিছিয়ে পড়াদের জন্য আজ সোমবার থেকেই শুরু হয়েছে এ সম্মেলন। এবারে এই সম্মেলনের আয়োজন করেছে দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নেতৃত্বে প্রায়ই বিভিন্ন ধরনের স্বল্প ও দীর্ঘ মাত্রার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম