রাশিয়াকে ৭ হাজার কনটেইনার গোলাবারুদ সরবরাহ করেছে উ. কোরিয়া: সিউল

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ২২:৩১আপডেট : ১৮ মার্চ ২০২৪, ২২:৩১

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন ওন-সিক দাবি করেছেন, গত বছর থেকে ইউক্রেনে চলমান যুদ্ধে সহযোগিতার জন্য রাশিয়াকে সাত হাজার কনটেইনার গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে উত্তর কোরিয়া। সোমবার (১৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

উত্তর কোরিয়া স্বল্প পাল্লার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দক্ষিণ কোরিয়া ও জাপানের সেনাবাহিনী দাবি করার পর শিন ওন-সিক এই দাবি করেছেন।

মার্কিন ও দক্ষিণ কোরীয় কর্মকর্তারা অভিযোগ করে আসছেন, রাশিয়াকে কামানের গোলা, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে পিয়ংইয়ং। এর মাধ্যমে ইউক্রেনে যুদ্ধরত রাশিয়া নিজের গোলাবারুদের ঘাটতি মোকাবিলা করতে সক্ষম হচ্ছে। গত বছর সেপ্টেম্বরে উত্তর কোরীয় নেতা কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর অস্ত্র সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।

দক্ষিণ কোরীয় কর্মকর্তা ও বেসরকারি বিশেষজ্ঞদের মতে, বিনিময়ে রাশিয়ার কাছ থেকে অতীব প্রয়োজনীয় খাবার ও অর্থনৈতিক সহযোগিতা এবং সামরিক সহায়তা নিচ্ছে উত্তর কোরিয়া।

সিউলে সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন বলেছেন, তাদের সেনাবাহিনী মনে করে, শুরুতে রাশিয়ায় অস্ত্র সরবরাহে জাহাজের ওপর নির্ভর করলেও এখন ক্রমবর্ধমানভাবে রেল নেটওয়ার্ক ব্যবহার করছে পিয়ংইয়ং। রাশিয়ার স্থল সীমান্ত দিয়ে এসব অস্ত্র পাঠানো হচ্ছে।

তিনি বলেছেন, কয়েক মিলিয়ন কামানের গোলা ও অন্যান্য সরঞ্জামের বিনিময়ে ৯ হাজারের বেশি কনটেইনার ত্রাণ পেয়েছে উত্তর কোরিয়া। রাশিয়া হয়ত পিয়ংইয়ংকে জ্বালানি সরবরাহ করছে। যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার লঙ্ঘন।  

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক