জাপানের উপকূলে দক্ষিণ কোরীয় নৌযান ডুবে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৪, ১৯:৫৮আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৯:৫৮

জাপানের উপকূলে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি নৌযান ডুবে গেছে। ওই ঘটনায় ৯ জন নিহত হয়েছেন বলে বৃস্পতিবার (২১ মার্চ) জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ডুবে যাওয়া জাহাজের নাম প্রকাশ করেনি তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কোস্টগার্ডের উদ্ধৃতি দিয়ে বুধবার জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী একটি রাসায়নিক ট্যাঙ্কার পশ্চিম জাপানের ইয়ামাগুচি প্রিফেকচারের উপকূলে ডুবে গেছে। ১১ জন ক্রুর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে দুই জন কোরিয়ান নাগরিক রয়েছেন। তারা আরও জানিয়েছে, একজন ইন্দোনেশিয়ানকে উদ্ধার করেছে জাপানের কোস্ট গার্ড।

এদিকে, এনএইচকে জানিয়েছে, কেওইয়ং সান নামের ট্যাঙ্কারটি খারাপ আবহাওয়ার কারণে নোঙর করেছিল। বুধবার সকালে সহায়তা চেয়ে বলেছে, জাহাজটি ডুবে যাচ্ছে। ট্যাঙ্কারটি ৯৮০ টন অ্যাক্রিলিক অ্যাসিড নিয়ে যাচ্ছিল।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক