পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৪, ১৫:৫১আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৮:১২

পাকিস্তানের একটি বাঁধ প্রকল্পে কাজ করা চীনা প্রকৌশলীদের একটি গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন চীনা প্রকৌশলী এবং একজন পাকিস্তানি ড্রাইভার। মঙ্গলবার (২৬ মার্চ) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটেছে। একটি শীর্ষ পুলিশ সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এক সপ্তাহের মধ্যে পাকিস্তানে চীনা স্বার্থের ওপর তৃতীয় বড় হামলার ঘটনা এটি।

প্রথম দুটি হামলা বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশের একটি বিমানঘাঁটি এবং একটি কৌশলগত বন্দরে ঘটে। সেখানে অবকাঠামো প্রকল্পে কোটি কোটি টাকার বিনিয়োগ করছে চীন।

আঞ্চলিক পুলিশ প্রধান মোহাম্মদ আলী গন্ডাপুর রয়টার্সকে জানিয়েছেন, হওয়া ওই প্রকৌশলীরা ইসলামাবাদ থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দাসুতে বাঁধ নির্মাণের স্থানে তাদের ক্যাম্পে দিকে যাচ্ছিলেন। গন্ডাপুর বলেন, ‘হামলায় পাঁচ চীনা নাগরিক এবং তাদের পাকিস্তানি ড্রাইভার নিহত হয়েছে।

দাসু একটি বড় বাঁধের স্থান এবং এলাকাটিতে এর আগেও হামলা হয়েছে। সেখানে ২০২১ সালে একটি বাসে বিস্ফোরণের ঘটনায় ৯ চীনা নাগরিকসহ ১৩ নিহত হয়েছিল।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম