শ্রীলঙ্কায় ন্যূনতম মজুরি ৪০ শতাংশ বৃদ্ধির অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৪, ১৮:১৫আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৮:১৫

ন্যূনতম মজুরি ৪০ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। মঙ্গলবার (২৬ মার্চ) এ অনুমোদন দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শ্রীলঙ্কার এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগ্রামরত কর্মীদের সমর্থন করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদের মুখপাত্র এবং পরিবহণ মন্ত্রী বন্দুলা গুণবর্ধন বলেছেন, চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী শ্রমিকদের মজুরি ১২ হাজার ৫০০ রুপি থেকে বাড়িয়ে ১৭ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, জাতীয় দৈনিক মজুরিও ২০০ রুপি বৃদ্ধি করা হবে।

সাম্প্রতিক এক সরকারি তথ্য দেখা যায়,মোট জনসংখ্যার ২০ শতাংশ দরিদ্র মানুষের মাসিক আয় ১৭ হাজার ৫৭২ রুপি। সঙ্কটের কারণে ৯০ শতাংশ পরিবারের সামগ্রিক ব্যয় বেড়েছে।

২০২২ সালে শুরুর দিকে শ্রীলঙ্কার অর্থনীতিতে ধস নামে। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড কমে যায়। যার ফলে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন ঘটে। সেই সাথে বৈদেশিক ঋণ খেলাপি দেশে পরিণত হয় শ্রীলঙ্কা।

সম্প্রতি দেশটিকে ২৯০ কোটি ডলার ঋণ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। দাতা সংস্থাটির ঋণ নিয়ে ধীরে ধীরে অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে অগ্রসর হচ্ছে দ্বীপ রাষ্ট্রটি। বর্তমানে এর জনসংখ্যা ২ কোটি ২০ লাখ। ফেব্রুয়ারিতে দেশটির মুদ্রাস্ফীতি ৫.৯ শতাংশে নেমে আসে।

জ্বালানি মূল্য বৃদ্ধি এবং জানুয়ারিতে ৩ শতাংশ বিক্রয় কর বৃদ্ধির ফলে দেশটিতে জীবনযাত্রার মান বেড়ে যায়।

/এস/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের