ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৪, ২১:৫০আপডেট : ২৮ মার্চ ২০২৪, ২১:৫০

আবগারি নীতি দুর্নীতি মামলায় আদালতে স্বস্তি পেলেন না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার  হওয়া  ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার (২৮ মার্চ) তাকে আরও চার দিনের জন্য ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক কাবেরি বাজেওয়া। ফলে ১ এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই থাকবেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১৫ মার্চ দিল্লি আবগারি নীতি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল। পর দিন রাউজ অ্যাভিনিউ আদালতে পেশ করা হলে তাকে সাতদিনের জন্য ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বিচারক। বাজেওয়া। ওই হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার ফের তাকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্তের স্বার্থে দিল্লির মুখ্যমন্ত্রীকে আরও ৭ দিনের জন্য হেফাজতে চেয়ে আর্জি জানান ইডির আইনজীবী। তিনি অভিযোগ করেন, জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের সহযোগিতা করছেন না কেজরিওয়াল।

শুনানিতে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, গত ২ বছর ধরে মামলার তদন্ত চলছে। কিন্তু ভোটের মুখে এসে আমায় গ্রেফতার করা হয়েছে। মাত্র চার জন সাক্ষীর বয়ানে আমার নাম এসেছে। তারা আমার পক্ষে বলেছেন। কিন্তু তাদের জোর করে আমার বিরুদ্ধে বলানো হয়েছে। কেননা, ইডি রাজনৈতিক ষড়যন্ত্রে শামিল। আম আদমি পার্টিকে ভাঙতে চাইছে। তাই আমাকে গ্রেফতার করা হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রীর কথা বলার ক্ষেত্রে আপত্তি জানান ইডির আইনজীবী এসভি রাজু। যদিও সেই আপত্তি আমলে নেননি আদালতের বিচারক।

দুই পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক কাবেরি বাজেওয়া আগামী ১ এপ্রিল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডি হেফাজতে পাঠানোর আদেশ দেন।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম