মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৪, ২০:০০ আপডেট : ২৯ মার্চ ২০২৪, ২০:২০

মস্কোতে কনসার্ট হলে বন্দুক হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে নয় জনকে আটক করেছে তাজিকিস্তান। চলতি সপ্তাহে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠীর (আইএস) সঙ্গে সম্পর্ক রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। গত শুক্রবারের ওই হামলার ঘটনার দায় স্বীকার করেছিল আইএস। একটি তাজিক নিরাপত্তা সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। শুক্রবার (২৯ মার্চ) একটি প্রতিবেদনে সংস্থাটি এই খবর জানিয়েছে।

গত ২০ বছরের মধ্যে রাশিয়ায় হওয়া সবচেয়ে ভয়ংকর হামলার ঘটনা ছিল মস্কোতে হওয়া কনসার্ট হলের হামলা। এতে অন্তত ১৪৩ জন নিহত হন। আহত হন আরও শতাধিক।

ভয়ংকর এই হামলার সঙ্গে জড়িত চার সন্দেহভাজন বন্দুকধারীই তাজিক নাগরিক। তাদের সঙ্গে আরও সাত সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ওই সাত জনের মধ্যে কয়েকজন আবার সাবেক সোভিয়েতের মধ্য এশিয়ার দেশের নাগরিক।

সূত্রটি বলেছে, তাজিকিস্তানের রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটি সোমবার ভাখদাত শহরে নয় সন্দেহভাজনকে আটক করে। তাদের এখন রাজধানী দুশানবেতে রাখা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

চলতি সপ্তাহে সূত্রটি রয়টার্সকে জানিয়েছিল, সন্দেহভাজন বন্দুকধারীদের পরিবারের তথ্যও সংগ্রহ করেছে তাজিকিস্তান, যাতে দুশানবেতে রুশ তদন্তকারীরা তাদের জিজ্ঞাসাবাদ করতে পারেন।

রাশিয়ার নেতৃত্বাধীন নিরাপত্তা ব্লকের সদস্য দেশ তাজিকিস্তান। দেশটিতে রাশিয়ার একটি সামরিক ঘাঁটিও রয়েছে। আফগানিস্তান সীমান্তবর্তী মুসলিমপ্রধান এই দেশটিতে এক কোটি মানুষের বাস। দেশটির অর্থনীতি রাশিয়ায় কর্মরত অভিবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের ওপর অনেক বেশিই নির্ভরশীল। ১৯৯০-এর দশকে একটি গৃহযুদ্ধের কারণে তাজিকিস্তানের নিজস্ব অর্থনীতি বিধ্বস্ত হয়।

কনসার্ট হলে হামলার দায় স্বীকার করেছিল আইএস। একইসঙ্গে মার্কিন কর্মকর্তারাও বলছিলেন, আইএসের আফগান শাখা ইসলামিক স্টেট খোরাসান (আইএসআইএস-কে) এই হামলা চালিয়েছে। এ বিষয়ে তাদের কাছে গোয়েন্দা তথ্যও রয়েছে।

তবে রুশ তদন্তকারীরা বৃহস্পতিবার বলেছিলেন, কনসার্ট হলে হামলা করা বন্দুকধারীদের ‘ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের’ সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রমাণ পেয়েছেন তারা।

রাশিয়ার এমন দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

কনসার্ট হলে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে ইউক্রেন।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
উত্তেজনার চূড়ায় দুই কোরিয়া, জাতিসংঘে চিঠি চালাচালি
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার গ্রাহকের পানির মিটার
সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার গ্রাহকের পানির মিটার
বইমেলার ভিড়ে হারিয়ে যাওয়া হাসিমুখ
শ্রদ্ধাঞ্জলি বইমেলার ভিড়ে হারিয়ে যাওয়া হাসিমুখ
জলেশ্বর শাখায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জলেশ্বর শাখায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছিল: রিজভী
এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছিল: রিজভী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার