জাপান সফরে যাচ্ছেন ইন্দোনেশিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
০১ এপ্রিল ২০২৪, ১৮:৪০আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৮:৫৪

জাপান সফর করবেন ইন্দোনেশিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো। আগামী ২-৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে। এ সময় প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তিনি। সোমবার (১ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার পর টোকিও সফর করবেন প্রাবোও। প্রায় দুই মাস হলো দেশটির বর্তমান নেতা জোকো উইডোডোর উত্তরাধিকারী হিসেবে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে চীনেই তার প্রথম সফর।

একটি নিয়মিত সংবাদ সম্মেলনে হায়াশি বলেছেন, এই সফর একাধিক ক্ষেত্রে জাপান এবং ইন্দোনেশিয়ার ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

জাপানের জিজি নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার সাবেক স্পেশাল ফোর্সের কমান্ডার এবং বর্তমান প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও জাপানের প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারার সঙ্গেও দেখা করার পরিকল্পনা করছেন।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম