রেকর্ড উচ্চতায় উরাল নদীর পানি, রাশিয়ায় ১০,৪০০ বাড়ি প্লাবিত

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল ২০২৪, ১৫:১৫ আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৬:০৩

গেলো কয়েকদিনে তুষার গলে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে উরাল নদীর পানি। এতে একটি বাঁধ ভেঙ্গে রাশিয়ার ৩৯টি অঞ্চলের ১০ হাজার ৪০০টি বাড়ি প্লাবিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) এই তথ্য জানিয়েছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সম্প্রতি তুষার গলে ইউরোপের কয়েকটি বৃহত্তম নদী উপচে গেছে। এরমধ্যে অন্যতম উরাল নদী। নদীটি উরাল পর্বতমালা থেকে কাস্পিয়ান সাগরে প্রবাহিত হয়।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, তুষার গলে যাওয়ার কারণে শুক্রবার মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই নদীর পানি কয়েক মিটার পর্যন্ত বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বানের স্রোতে মস্কো থেকে এক হাজার ৮০০ কিলোমিটার (১,১০০ মাইল) পূর্বে ওরস্ক শহরে একটি বাঁধ ভেঙ্গে গেছে।

সাইবেরিয়া, ভলগা এবং রাশিয়ার মধ্যাঞ্চলেও বন্যার খবর পাওয়া গেছে।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, বাতাসের উষ্ণতা বৃদ্ধির কারণে সক্রিয়ভাবে তুষার গলে যাওয়া এবং জমে যাওয়া নদীর মুখ খুলে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।

/এএকে/
সম্পর্কিত
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
সর্বশেষ খবর
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসও, চুক্তি হতে পারে অক্টোবরে
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসও, চুক্তি হতে পারে অক্টোবরে
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি