পাকিস্তানে বন্দুক হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৪, ১৪:২৩আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৯:৪০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি প্রদেশে ৯ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী এলাকায় বাস থেকে তাদের অপহরণ করার পর হত্যা করা হয়েছে বলে শনিবার (১৩ এপ্রিল) জানিয়েছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বেলুচিস্তান প্রদেশের ওই হত্যাকাণ্ডের ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।

পুলিশ জানিয়েছে, খনিজসমৃদ্ধ এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী জাতিগত বেলুচ জঙ্গিগোষ্ঠী রয়েছে। ওই সম্পদের জন্য কয়েক দশক ধরেই রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে আসছে তারা।

পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ মেনগাল বলেন, নোশকি জেলায় ইরানগামী বাসটিকে আটক করে বন্দুকধারীরা। সেখান থেকে ৯ জনকে অপহরণ করে তারা। অপহৃতরা পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। তারা সবাই তাফতানে যাচ্ছিলেন।

তিনি বলেন, অপহরণের পর ভুক্তভোগীদের কাছাকাছি এক জায়গায় নিয়ে গুলি করা হয়েছে।

জেলা প্রশাসক হাবিবুল্লাহ মুসাখাইল জানান, অপহরণের দেড় ঘণ্টা পর সেতুর নিচ থেকে তাদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে এই অঞ্চলে এমন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে জাতিগত বেলুচ বিদ্রোহীরা। চীনা নাগরিক এবং তাদের স্বার্থকেও টার্গেট করেছে তারা।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অধীনে ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতিতে প্রচুর বিনিয়োগ করেছে চীন।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি