ইশতেহারে কর্মসংস্থান ও অবকাঠামোর প্রতিশ্রুতি মোদির

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৪, ১৮:২৫আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১৮:২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছে। এতে তৃতীয় মেয়াদে জয়ী হলে কর্মসংস্থান তৈরি, অবকাঠামোর উন্নয়ন ও সামাজিক কল্যাণ খাতে ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) দিল্লিতে এই ইশতেহার প্রকাশ করা হয়। ব্রিটিশ বার্তা রয়টার্স এ খবর জানিয়েছে।

লোকসভা নির্বাচনের ভোট শুরু হবে ১৯ এপ্রিল। সাত ধাপে ১ জুন পর্যন্ত চলবে ভোট। ৪ জুন ভোট গনণা হবে এবং ওই দিন ফলাফল পাওয়া যেতে পারে।

৭৩ বছর বয়সী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বার জয়ী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত দশ বছরে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত প্রকল্প ও সামাজিক কল্যাণ ও আগ্রাসী হিন্দু জাতীয়তাবাদী অবস্থানের কারণে তিনি এগিয়ে রয়েছেন।

তবে জরিপের ফল অনুসারে দেশটিতে বেকারত্ব, মূল্যস্ফীতি ও গ্রামীণ জনপদে দুর্দশার ইঙ্গিত উঠে এসেছে। যা বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশটিতে উদ্বেগের বিষয় হিসেবে হাজির হচ্ছে। এগুলো মোকাবিলা করা হবে মোদির বড় চ্যালেঞ্জ।

দিল্লিতে দলের প্রধান কার্যালয়ে ‘মোদির নিশ্চয়তা’ শিরোনামের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানের ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপির লক্ষ্য জীবনযাপনের মানোন্নয়ন ও কর্মসংস্থান। এই ইশতেহারে এর উপরেই জোর দেওয়া হয়েছে। ২৫ কোটি মানুষকে দারিদ্রসীমা থেকে বের করে আনা হয়েছে। তাও কাজ থামেনি আমাদের।

মোদি বলেছেন, ইশতেহারটি অবকাঠামো, বিমান চলাচল, রেলপথ, বৈদ্যুতিক যানবাহন, পরিবেশবান্ধব জ্বালানি, সেমিকন্ডাক্টর এবং ফার্মাসিউটিক্যালস ইত্যাদি খাতে কর্মসংস্থান সৃষ্টির ওপর মনোযোগ দিয়েছে।

তিনি আরও বলেছেন, ভারতের যুবকরা কল্পনাও করেনি যে তাদের সামনে এত সুযোগ আসবে।

 

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী