সীমান্ত শহরে জান্তার হামলা প্রতিহতের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৪, ১৭:৪৬আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৭:৪৬

থাইল্যান্ডের সীমান্তের কাছে মিয়াবতী শহরে মিয়ানমারের সেনাবাহিনীর হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। রবিবার (১৪ এপ্রিল) কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এই দাবি করেছে। গত সপ্তাহে শহরটি দখল করেছিল বিদ্রোহীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক সাক্ষাৎকারে কেএনইউ মুখপাত্র সাউ তাউ নী বলেছেন, সেনাবাহিনী গত কয়েক দিন ধরে মিয়াবতী শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। বিদ্রোহীরা তাদের ৪০ কিলোমিটার দূরে সরিয়ে দিয়েছে।

মুখপাত্র বলেছেন, মিয়াবতীতে আসা সহজ নয়। তাদেরকে অনেক প্রতিকূলতার মুখে পড়তে হবে। কেএনইউ যোদ্ধারা জান্তাবাহিনীর অগ্রগতি ঠেকাচ্ছে ও প্রতিহত করছে।

বিদ্রোহীদের এই দাবি রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। মিয়ানমার জান্তার এক মুখপাত্র বার্তা সংস্থাটির ফোন কলে সাড়া দেননি।

বৃহস্পতিবার কেএনইউ-এর নেতৃত্বে জান্তাবিরোধী গোষ্ঠীগুলোর জোট থাইল্যান্ডের কাছে সীমান্ত শহর মিয়াবতী দখল করে।

কেএনইউ মুখপাত্র বলেছেন, শুক্রবার প্রধান এশীয় মহাসড়ক ১-এর দুটি গ্রামে সংঘর্ষ হয়েছে।

২০২১ সালে নির্বাচিত সরকারকে উৎখাতের মাধ্যমে ক্ষমতা দখলের পর এই বিদ্রোহ মিয়ানমার জান্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। গত সপ্তাহে রাজধানী নেপিদোতে সামরিক স্থাপনায় সমন্বিত ড্রোন হামলার চেষ্টা করেছে বিদ্রোহীরা।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম