‘দিদির শপথ’ নামে তৃণমূল কংগ্রেসের ইশতেহার প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪, ২৩:২১আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ২৩:২১

ভারতের লোকসভা নির্বাচনের ভোট শুরু হচ্ছে শুক্রবার। সাত ধাপের নির্বাচনের প্রথম ধাপে ওই দিন ভোট হবে। ভোট  শুরুর মাত্র দুই দিন আগে, বুধবার (১৭ এপ্রিল) পশ্চিমবঙ্গের শাসক দল ও বিরোধী জোট ‘ইন্ডিয়া’-এর অন্যতম দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস নিজেদের নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে দলের ১০টি প্রতিশ্রুতি পাঠ করেছেন। তবে একে প্রথাগত ‘ইশতেহার’ বলতে চাইছে না তৃণমূল। একে বলা হচ্ছে ‘দিদির শপথ’। কেন্দ্রে ‘ইন্ডিয়া’ সরকার গঠন করলে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

সাংবাদিক বৈঠকে অমিত মিত্র জানান, এই নির্বাচনি ইশতেহার আসলে ‘দিদির শপথ’। দেশের মানুষকে তিনি যে যে প্রতিশ্রুতি দেবেন তা পূরণ করার শপথ নিয়েছে তৃণমূল।

বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, সাঁওতালি (অলচিকি) ও নেপালি- এই ৬টি ভাষায় তৃণমূলের ইশতেহার প্রকাশ করা হয়েছে।

তৃণমূলের এই ১০টি প্রতিশ্রুতিতে ১০০ দিনের কাজ থেকে শুরু করে রেশন, সিলিন্ডার, আবাসনের পাশাপাশি সিএএ, এনআরসি, অভিন্ন দেওয়ানি বিধির মতো আইনের কথাও উঠে এসেছে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই যেন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের একাধিক প্রকল্প এবং প্রতিশ্রুতির বিকল্প ঘোষণা করেছে তৃণমূল।

এবারের লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির পক্ষ থেকে ‘মোদির নিশ্চয়তা’ নামে দলের ইশতেহার গুরুত্ব পাচ্ছে। বিজেপির এই প্রচারের পাল্টা পদক্ষেপ হিসেবে ‘দিদির শপথ’ সামনে আনলো তৃণমূল। এতে বিজেপির বিভিন্ন প্রকল্পের বিকল্প প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিজেপি সিএএ, এনআরসি এবং অভিন্ন দেওয়ানি বিধির মতো যে সব আইন চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি তা সম্পূর্ণ বিলোপ করার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা।

 

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী